আমাদের সম্পর্কে
SwipeNews24 পশ্চিমবঙ্গের খবর বাংলায়, ছোট ও সহজভাবে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ।
SwipeNews24 কী
আমরা প্রতিটি খবরকে একটি card-এ, সংক্ষেপে ৬০ শব্দের মধ্যে লিখি, যাতে পড়েই বোঝা যায় ঘটনাটি কী। কলকাতা, জেলা, রাজ্য, রাজনীতি, খেলা এবং চাকরি ও পরীক্ষার খবর এক জায়গায় পাওয়া যায়।
ওয়েবসাইট ও App
এই ওয়েবসাইট শুধু খবর পড়ার জন্য। এখানে খবর লেখা, জমা দেওয়া বা প্রকাশ করা যায় না।
খবর পাঠানো ও প্রকাশের কাজ শুধু আমাদের Android App-এর মাধ্যমে হয়। App-এ আঙুল উপরে তুললেই পরের খবর দেখা যায়।
যাচাইকৃত খবর ও নাগরিক রিপোর্ট
“যাচাইকৃত খবর” চিহ্ন থাকা লেখা প্রকাশের আগে যাচাই করা হয়েছে। “নাগরিক রিপোর্ট” পাঠকদের পাঠানো খবর; যাচাই করার পরই তা প্রকাশ হয় এবং আলাদাভাবে চিহ্নিত থাকে।
প্রতিটি খবরে প্রকাশের সময় ও সূত্রের নাম দেওয়া থাকে। কোনো ভুল চোখে পড়লে খবরের নিচের “রিপোর্ট করুন” বোতাম থেকে আমাদের জানান।
ভাষা
আমরা প্রথমে বাংলায় শুরু করেছি। অন্য ভাষার সংস্করণ তৈরি হলে তবেই প্রকাশ করা হবে। অসম্পূর্ণ বা যন্ত্র-অনূদিত খবর আমরা প্রকাশ করি না।